• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর

ডেস্ক / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দেশের আরও চারটি বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে রুপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চারটি বিমানবন্দর হলো-কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর।

 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

তিনি বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর এবং আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা হবে।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলা হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিকস ও যাত্রী হাবে উন্নীত করা হবে।

 

তিনি বলেন, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে। সেইসঙ্গে বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এ খাতে পর্যটক আকর্ষণ ও বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকায়ন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com