• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৩
সর্বশেষ :
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার।।

প্রতিনিধি: / ৫৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

 সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট : বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ সোলাইমান মোল্লা (৪৪)নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
শনিবার (৩জানুয়ারী) দুপুরে গ্রেফতার সোলাইমান মোল্লাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ। এর আগে ২ ফেব্রুয়ারী রাতে উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করে খুলনা র‌্যাব-৬ এর অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করে ওই অভিযানিক দল।
গ্রেফতার সোলাইমান মোল্লা রামপাল উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গ্রেফতার সোলাইমান মোল্লাকে থানায় সোপর্দ পূর্বক খুলনা র‌্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। সোলাইমান মোল্লাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com