• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ

বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব

প্রতিনিধি: / ৬৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট
ডিম সুন্দরী, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ প্রায় একশ প্রকার বিভিন্ন পিঠা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে পিঠা উৎসব। তিন দিনব্যাপী এ পিঠা উৎসবে বাগেরহাটের শিক্ষা প্রশিক্ষাণসহ ১৬টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিটি স্টলে শোভা পাচ্ছে বাহারি নাম ও রঙের নানা প্রকার পিঠার। বুধবার বিকালে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, দেশের সাংস্কৃতিসহ নতুন প্রজন্মের কাছে পিঠা-পুলির পরিচিতি বাড়াতে এই ধরনের উৎসব আরও আয়োজন করতে হবে। আমি আশা করবো সকলের সম্মিলিত উদ্যোগে আজকের এই আয়োজন সফল হবে।
পিঠা উৎসবের অন্যান্য মধ্যে, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা,রং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ,জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেলা পারভিন, জেলা পরিষদের সদস্য এডভোকেট শরীফা খানম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন,সাংস্কৃতিক সংগঠন অংকুরের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপি এ পিঠা উৎসব শেষ হবে আগামী দুই ফেব্রুয়ারী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com