• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে

বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

প্রতিনিধি: / ৭৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় মায়া হালদার (৪৫) নামের মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোলপ্লাজায় এই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।নিহত মায়া হালদার বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল এলাকার অসীম হালদারের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খাড়াসম্বল থেকে মোটরসাইকেলযোগে বাগেরহাটে আসছিলেন মায়া হালদার সহ তিনজন। টোলপ্লাজা এলাকায় পৌছালে মোরেলগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মায়া হালদার মারা যায়। এসময় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ এবং আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com