• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

শরণখোলায় নিষিদ্ধ শাপলাপাতাসহ একজন আটক

প্রতিনিধি: / ৫৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলা থেকে নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ মোঃ রুবেল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়িকে আটক করেছে বন বিভাগ। রোববার সকাল ৮টার সময় উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে থেকে তাকে আটক করা হয়। এসময় প্রায় ২০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেন তারা।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ
মাহাবুব হাসান জানান, শাপলাপাতা (স্টিংরে) একটি বিপন্ন প্রজাতির
সামুদ্রিক প্রাণী। এটি শিকার বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাইকিং
করে এই প্রাণীকে বিক্রির খবর পেয়ে বনরক্ষীদের একটি দল রায়েন্দা বাজারের
প্রশাসন মার্কেটে অভিযান চালিয়ে মাছ বিক্রেতা মোঃ রুবেল হাওলাদারকে
(৩৫) আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিক্রির জন্য রাখা
আনুমানিক ২০ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। আটককৃত রুবেল উপজেলার
ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে। এব্যপারে আটক ব্যক্তির
বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ি মামলা দায়ের
করা হয়েছে।
আটককৃত রুবেল হাওলাদার জানান, তিনি জানতেন না যে শাপলাপাতা মাছ
বিক্রি নিষিদ্ধ। আমাদের এলাকায় আনেক আগে থেকে ওই মাছ বিক্রি হতো
বলে আমি বাগেরহাট মৎস্য আড়ৎ থেকে পাইকারি দরে কিনে এনেছিলাম।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ডলফিন ও শাপলাপাতা হচ্ছে
জীববৈচিত্রের একটি অংশ। এটি শিকার করা বন বিভাগ আইন ধারা নিষিদ্ধ
করেছে। জনগনের মধ্যে তেমন প্রচারনা না থাকায় মাছ হিসেবে উপকূলিয়
এলাকায় প্রায়ই তা বিক্রি হতে দেখা যায়। একারনে এ প্রাণীটি এখন
মহাবিপন্ন হয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com