• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১
সর্বশেষ :
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

টেলর সুইফট গ্র্যামিতে ইতিহাস গড়লেন

প্রতিনিধি: / ৫৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ‘পপ পাওয়ার হাউজ’ হিসেবে খ্যাত টেলর সুইফট তাঁর আলোচিত অ্যালবাম মিডনাইটসের জন্য চতুর্থ ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতে গ্র্যামিতে ইতিহাস তৈরি করেছেন। যে কোনো শিল্পীর সবচেয়ে বেশিবার জেতা পুরস্কার হিসেবে এই রেকর্ড এখন টেলর সুইফটের দখলে। গায়িকা ছাড়িয়ে গেলেন গ্র্যামির ইতিহাসে রেকর্ড ধরে রাখা মিউজিক আইকন ফ্র্যাঙ্ক সিনাত্রা, পল সাইমন এবং স্টিভি ওয়ান্ডারকে যারা তিনবার বছরসেরা অ্যালবাম জিতেছেন। লানা ডেল রে, অলিভিয়া রদ্রিগো, জন ব্যাটিস্ট এবং শীর্ষ মনোনীত এসজেডএ’র মতো শিল্পীদের হারিয়ে সেরা পুরস্কারটি ঘরে তুলেছেন সুইফট। মঞ্চে পুরস্কার গ্রহণ করার সময় সবাইকে ধন্যবাদ জানান সুইফট। জানান, এটি তাঁর সেরা অর্জন। বছরসেরা অ্যালবামের লড়াইয়ে মনোনীত সবার প্রশংসাও করেন সুইফট। গায়িকা বলেন, পুরস্কার একটি স্বীকৃতি যা কাজের প্রতি সম্মান বয়ে আনে। তিনি এভাবে নিজের কাজ চালিয়ে যেতে চান ভক্তদের জন্য। গ্র্যামির ইতিহাসে সুইফট প্রথম গায়িকা হিসাবে চারবার বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। সুইফট এর আগে ২০১০ সালে তাঁর ‘ফিয়ারলেস’ অ্যালবামের জন্য, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ গায়িকা হিসেবে তাঁর ‘১৯৮৯’ অ্যালবামের জন্য এবং ২০২১ সালে ‘ফোকলর’ অ্যালবামের জন্য গ্র্যামির বছরসেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন। এ বছর ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তাঁর ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিশের ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’ বার্বি সিনেমা থেকে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা। ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com