• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

বসনিয়া ও আইসল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড ইউরো ২০২৪’র প্রস্তুতি ম্যাচে

প্রতিনিধি: / ৪৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ইউরো ২০২৪’এর প্রস্তুতির অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভেনিয়া এবং পরবর্তীতে আইসল্যান্ডের বিপক্ষে জুনে অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফুটবল অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ৩ জুন নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বসনিয়ার বিপক্ষে ইংল্যান্ড এর আগে কখনই খেলেনি। এরপর ৭ জুন ওয়েম্বলি সফরে আসবে আইসল্যান্ড। এই দুই দলই ইউরো ২০২৪’র প্লে-অফের সেমিফাইনালে খেলবে। আগামী মাসে প্লে-অফে ইউক্রেনের মোকাবেলা করবে বসনিয়া এবং ইসরায়েলের মোকাবেলা করবে আইসল্যান্ড। ২০১৬ সালের ইউরোর শেষ ষোলর ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছিল আইসল্যান্ড। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘উত্তরপূর্বাঞ্চলে জাতীয় দলকে ফিরিয়ে আনার ম্যাচটি খেলতে আমরা সবাই মুখিয়ে আছি। একইসাথে ইউরোর আগে এই দুটি ম্যাচ খেলার সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। ওয়েম্বলির স্পেশাল দিনটিও আমরা সবদিক থেকে উপভোগ করতে চাই। জার্মানীতে ইউরো খেলতে যাবার আগে সমর্থকদের কাছ থেকে ভালভাবে বিদায় নিতে চাই।’ আগামী ১৪ জুন মিউনিখে স্কটল্যান্ডের বিপক্ষে স্বাগতিক জার্মানীর ম্যাচের মাধ্যমে ইউরো ২০২৪’র পর্দা উঠবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com