• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত

মো: আল মামুন / ৩২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ জুন) বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে মিঠাবাড়ি মাঠে এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা করেন নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মেসার্স রাকিব অ্যান্ড হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব ইবাদুল ইসলাম।

 

দিনের প্রথম ম্যাচে ৭ নম্বর ওয়ার্ড ২-০ গোলের ব্যবধানে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে ৪ নম্বর ওয়ার্ড দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩ নম্বর ওয়ার্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিজয় নিশ্চিত করে।

 

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস. এম. লিয়াকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলা পরিচালনা করেন আবু রাইহান।

 

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক হিসেবে গড়ে তোলে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। সুস্থ যুবসমাজই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান শক্তি।”

 

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের দুটি ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com