• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা

সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট এবং আসিফ চত্বরে পৃথকভাবে এই উদ্যোগের শুভসূচনা করা হয়।‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে এবং মানুষের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী।

 

এই উদ্যোগের মূল ভাবনাটি অত্যন্ত সহজ ও মানবিক। যাঁদের ঘরে অতিরিক্ত ব্যবহারযোগ্য ভালো পোশাক রয়েছে, তাঁরা এই দেওয়ালে তা ঝুলিয়ে বা রেখে যাবেন আর যাঁদের প্রয়োজন, তাঁরা কোনো ধরনের সংকোচ বা দ্বিধা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। পোশাক নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক সচ্ছলতার প্রমাণ কিংবা অর্থের প্রয়োজন নেই। সমাজের প্রতিটি মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ণ রাখাই এই উদ্যোগের মূল অঙ্গীকার।

 

উদ্বোধনকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, “এই কার্যক্রম কেবল পোশাক বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের এক সুন্দর সংস্কৃতি গড়ে উঠবে।

 

“তিনি আরও উল্লেখ করেন, মানুষের ঘরে জমে থাকা অতিরিক্ত পোশাকই হতে পারে অন্য কোনো শীতার্থ বা অসহায় মানুষের শীত নিবারণ কিংবা আনন্দের মাধ্যম। ‘মানবতার দেয়াল’-এর পাশে দাঁড়াতে এবং এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

 

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, সকলের সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার এই ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার এক অনন্য ও কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com