• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬
সর্বশেষ :
ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য

ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

না,গঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ করা হয়েছে।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, আহতদের সহায়তায় মানবিক উদ্যোগ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে চারজনকে একলক্ষ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার বার্ণ ইউনিট প্রাঙ্গণে আহতদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার,নারায়ণগঞ্জ মোহাম্মদ নোমান। এ সময় না.গঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল।

 

এ সময় তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম মানবিক দায়িত্ব বলে তাঁরা উল্লেখ করেন।

 

কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং তাঁদের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুদান পেয়ে আহতরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এ ধরনের মানবিক সহায়তাকে দুর্যোগের কঠিন সময়ে আশার আলো হিসেবে উল্লেখ করেন।

 

এ উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডে আহতদের প্রতি সরকারের সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সংকট মোকাবিলায় সরকারি সহায়তা কার্যক্রমের গুরুত্ব আরও সুস্পষ্ট হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com