সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার এসআই সঞ্জয় পাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ছায়াপথ সমবায় সমিতির পরিচালক অনিকেত আলাম, কুলিয়া পূর্বপাড়া সমবায় সমিতির পরিচালক বাসুদেব মন্ডল এবং দেবী শহর সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
https://www.kaabait.com