• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

 

শনিবার (৭ নভেম্বর) বিকালে শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রয়ী বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহির ডাবলু, সাতক্ষীরা পৌর সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, আলহাজ্ব কাজী আলাউদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

র‍্যালিটি শহরের মুজাহার পাম্পের সামনে থেকে শুরু হয়ে সংগীতা সিনেমা হলের পাশে হোটেল টাইগার প্লাসের সামনে গিয়ে শেষ হয়।

 

এই ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তাই প্রতিবছর এ দিনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com