“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. রমিজ উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক জনি কুমার পাল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শামীম হাওলাদার, এবং কাউন্সিলরদের উপস্থিত ছিলেন মো. হযরত আলী, মো. আব্দুল হাই, মো. মাহমুদুল হাসান, ইউসুব মিয়া, আব্দুল আওয়াল এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে আরম্ভ হয়ে আদালতপাড়া প্রদক্ষিণ করে চাষাড়ার শহীদ জিয়া হলের সামনে এসে শেষ হয়।
https://www.kaabait.com