• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার

সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়ার প্রবেশপথ বন্ধ করে বনদস্যু নির্মূলের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা।

 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনের ভিতরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা ডিঙ্গি নৌকা নিয়ে অংশগ্রহণ করেন।

 

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন বলে জানান বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক, বনদস্যু নির্মূলের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু জেলে-বাওয়ালিদের অভিযোগ, এত কর্মসূচির পরও সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

 

নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা দাবি জানান, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

তাঁরা আরও বলেন, বনদস্যুদের ভয়ে যদি সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হয়, তাহলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে।

 

তাই শুধু আশ্বাস নয়, বনদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।

উপকূলেরজেলে বাবলু বলেন, সুন্দরবন তাঁদের জীবিকার অন্যতম প্রধান উৎস। এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com