সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শাহ আলম কোমলমতি ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকালে তিনি স্থানীয় ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন। এ সময় খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফুটবল বিতরণকালে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেম্বর পদপ্রার্থী শাহ আলম বলেন, “খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশে আমি সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এলাকার তরুণ ও শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।
এ সময় ব্যবসায়ী আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com