• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩
সর্বশেষ :
সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি

সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুন্দরবনের দুবলার চরে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটকদের ভ্রমণ পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। পর্যটকদের জীবন ও সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জ থেকে বৈধ পারমিট নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাওয়া এক পর্যটকের দুবলার চরে মৃত্যু হয়। এ ঘটনায় বন বিভাগ শোক প্রকাশ করেছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দিনের জন্য ভ্রমণ পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে পর্যটকবাহী কাঠের বডি ট্রলারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বন বিভাগ।

 

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, বন বিভাগের বৈধ নিবন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নৌযানের ফিটনেস যাচাই, অনুমোদিত ধারণক্ষমতার বেশি ক্রু বা পর্যটক বহন না করা, প্রত্যেক ক্রু ও পর্যটকের জন্য মানসম্মত লাইফজ্যাকেট নিশ্চিত করা এবং ট্রলারের দুই পাশে সহজে ব্যবহারযোগ্য স্থানে লাইফবয়া রাখা।

 

এ ছাড়া পর্যটকদের জন্য নিরাপদ আবাসন, বনরক্ষী ও নিরাপত্তাকর্মীদের অস্ত্র নিরাপদে রাখার ব্যবস্থা, প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, পরিবেশবান্ধব ও পানিদূষণ প্রতিরোধী ল্যাট্রিন-টয়লেটের ব্যবস্থা এবং বৈধ সনদধারী ও সুন্দরবনের নদীপথে অভিজ্ঞ চালক দিয়ে নৌযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চরাঞ্চলে পর্যটকদের নিরাপদ চলাচলের নিয়মকানুন আরও কঠোরভাবে যাচাই ও কার্যকর করা হচ্ছে।

 

পর্যটকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বন বিভাগ। শতভাগ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর পুনরায় ভ্রমণ পাস ইস্যু কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে পর্যটকদের উদ্দেশে বন বিভাগ আরও জানায়, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। জীববৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এবং নিয়মিত জোয়ার-ভাটার কারণে এ বন অত্যন্ত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। তবে সুন্দরবনের পরিবেশ ও প্রকৃতি যেমন অপরূপ, তেমনি এখানে রয়েছে নানা ধরনের ঝুঁকি। বনের ডাঙায় রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির সাপ এবং নদী-খালে রয়েছে বিশাল আকৃতির লোনাপানির কুমির।

 

তাই সুন্দরবনে পর্যটকদের ইচ্ছামতো যত্রতত্র ঘোরাফেরার সুযোগ নেই। ভ্রমণের সময় সার্বক্ষণিক ট্যুর গাইড ও বনকর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। ফুট ট্রেইলে চলাচলের সময় দলবদ্ধ থাকতে হবে, কোনো অবস্থাতেই একাকী চলাফেরা করা যাবে না। ক্যামেরা ট্র্যাপের তথ্যে দেখা গেছে, পর্যটকরা যে পথ দিয়ে হেঁটে যান, একই পথে বাঘেরও চলাচল রয়েছে।

 

এ ছাড়া ডিমের চর, কটকার জামতলা, মান্দারবাড়িয়া ও দুবলার চরসংলগ্ন বঙ্গোপসাগরে পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সাগরের পানি দেখে আবেগের বশে হঠাৎ পানিতে নেমে পড়া বা ঝাঁপ দেওয়া বিপজ্জনক হতে পারে। সুন্দরবনসংলগ্ন সাগরের বৈশিষ্ট্য কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো নয়। তাই পানিতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা সাঁতার জানেন না, তাদের পুরো ভ্রমণজুড়েই বাড়তি সতর্ক থাকতে হবে।

 

বন বিভাগ আরও জানায়, সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্যের অংশ। এ বন ভ্রমণের সময় ট্যুর গাইড ও বনকর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। অতিরিক্ত আবেগ কিংবা সাহসিকতা দেখাতে গিয়ে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া যাবে না। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

 

পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com