সংসদ সদস্য গাজী নজরুর ইসলামের কারাবাসে শ্যামনগরের জনপ্রতিনিধিত্বের সংকট এবং উপনির্বাচনের দাবিতে শ্যামনগর সচতন নাগরিক সমাজের ব্যানার গতকাল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
তিনি বলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে মগবাজারের একটি হোটেলের অসামাজিক কাজে ধরা পড়া, গুরুতর নৈতিক বিতর্ক এবং পরে একই নারীর অস্বাভাবিক মৃত্যুতে তার নামে আত্মহত্যার প্ররোচনার মামলায় ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে দীর্ঘদিন জেলখানায় আছেন।
এমতো অবস্থায় শ্যামনগরের জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
শ্যামনগর ৪ আসনে উপ-নির্বাচনের জন্য জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান। উক্ত দাবিতে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ আগামী ১৩,১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ১০৮ ওয়ার্ডে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।
উক্ত গনস্বাক্ষর সহ স্বারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর প্রদান করিবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির শ্যামনগর শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ডের সভাপতি দেবব্রত ব্যানাজি সহ শ্যামনগর সচেতন নাগরিক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।
https://www.kaabait.com