• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

রংপুর ঢাকাকে গুড়িয়ে শীর্ষস্থান মজবুত করল

প্রতিনিধি: / ৫৭৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দারুণ শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। সেটাই শেষ। তার পর শুধু হারের গল্পই লেখা হয়েছে ঢাকার। মঙ্গলবারও ব্যতিক্রম কিছু করতে পারেনি মোসাদ্দেক হোসেন সৈকতের দল। এদিন রংপুর রাইডার্সের গড়া ১৭৫ রানের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে তারা। টপ অর্ডার-মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১১৫ রানের থেমেছে ঢাকার ইনিংস। ৬০ রানের এই জয়ে শীর্ষে থাকা রংপুর নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ব্যাট-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২০ বলে ৩৪ রানের পর বল হাতে নিয়েছেন তিনটি উইকেট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রনি তালুকদার-বাবর আজম-সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে একবারের চ্যাম্পিয়ন রংপুর। ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ওপেনার নাঈম শেখ ছাড়া কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৩১ বলে ৪৪ রান করে আউট হন নাঈম। অষ্টম উইকেটে তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর মিলে ১৩ বলে ২৭ রানের জুটি গড়লে ঢাকার ইনিংস ১১৫ রানে শেষ হয়েছে। ইরফান ১৫ বলে ২১ এবং তাসকিন ৮ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন। রংপুরের হয়ে বল হাতে দারুণ বোলিং করেছেন সাকিব। ১৬ রান খরচায় তার শিকার ছিল সর্বোচ্চ তিনটি উইকট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন শেষ দিকে। হয়নি যদিও। এ ছাড়া শেখ মেহেদী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। টস হেরে ব্যাটিং নেওয়া রংপুরের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার রনি ও বাবর মিলে ৪৬ বলে গড়েন ৬৭ রানের জুটি। দারুণ ব্যাটিং করতে থাকা রনি ৩৯ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় রনি তার ইনিংসটি সাজিয়েছেন। সঙ্গী হারিয়ে বাবর এবার জুটি গড়েন সাকিবের সঙ্গে। ৩৯ বলে ৫২ রানের জুটি গড়ে আউট হন পাকিস্তানের এই ক্রিকেটার। ৪৩ বলে ৫ চারে ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ব্যাট নিয়ে বিপিএলে অস্বস্তির মাঝে থাকা সাকিব ছন্দময় ব্যাটিং করেছেন। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২ রান। খেলেছেন ৩৪ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার ২০ বলের ইনিংসে ছিল ১ চার ও ৩ ছক্কা! তার পর মিডল অর্ডারে নুরুল হাসানের ১০ বলে ১৬ এবং মোহাম্মদ নবীর ১৬ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর। ঢাকার হয়ে মোসাদ্দেক সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নেন আরাফাত সানি ও সাব্বির হোসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com