• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

শরণখোলায় শিশু বান্ধব জলবায়ু সহনশীল সমাজ গঠনে সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৬০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় উপক‚লিয় অঞ্চলে শিশু বান্ধব জলবায়ু সহনশীল সমাজ
গঠনে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) সকাল ১০ উপজেলা অফিসার্স ক্লাব
মিলনায়তণে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ
সভার আয়োজন করে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন
শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনানজয় মন্ডল,
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শরণখোলা ম্যানেজার
আলমগীর হোসেন মিরু, জেজেএস’র প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা,
মনিটরিং এবং ডকুমেন্ট অফিসার আব্দুর রহমান প্রমুখ।
সভায় স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত
উদ্যোগ গ্রহনে উপক‚লিয় শিশুদের অংশগ্রহন বৃদ্ধিসহ অংশগ্রহনমূলক
পদ্ধতি, শিশু অধিকার, শিশুশুরক্ষা, শিশু নেতৃত্ব, দুর্যোগ ঝুকিহ্রাস এবং
জলবায়ু পরিবর্তন এ্যাডভোকেসি সম্পর্কিত কর্মী, সেচ্ছাসেব ও
শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে অলোচনা করা হয়।##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com