• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮
সর্বশেষ :
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল

সারা নতুন শুরুর অপেক্ষায়

প্রতিনিধি: / ৪০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী সারা আলি খান। গেল বছর প্রভিন কিল্পালানির গ্যাসলাইট ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলেন এ তারকা। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেরে জন্য নির্মিত হয়েছে ‘মার্ডার মোবারক’ নামের ওয়েব সিরিজ। এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন সাইফ আলি খানের কন্যা। তিনি সিরিজটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। নিশ্চিত হওয়া গেছে, ১৫ মার্চ মুক্তি পাবে মার্ডার মোবারক। ক্রাইম, রহস্য ও থ্রিলার ধাঁচে নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। এটি নির্মাণ করেছেন হমি আদাজানিয়া। সিরিজের ট্রেলার স¤প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে রহস্যে ঘেরা সব চরিত্রের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রেলারে আভাস দেওয়া হয় খুনিদের বিশাল এক সা¤্রাজ্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সিরিজে সারার চরিত্রে কী হবে তা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে নেটফ্লিক্সের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্ডার মোবারক সিরিজ দিয়ে আমি ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছি। এটি আমার কাছে দুর্দান্ত লাগছে। কারণ সিরজটির গল্প এবং এর কাস্টিং তালিকা দারুণ। তারকাবহুল এ সিরিজে আমি অভিনয় করছি অসাধারণ একটি চরিত্রে। বলতে গেলে এমন একটি চরিত্রের মাধ্যমেই আমি ওয়েব সিরিজে নাম লেখাতে চেয়েছিলাম। আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। কাজটি করে আমি আনন্দিত। বাকি আনন্দ হবে দর্শককে মুগ্ধ করতে পারলে।’ ওয়েব সিরিজটি আট পর্বে মুক্তি দেওয়া হবে। প্রতি পর্বেই দর্শকের জন্য রাখা হবে টুইস্ট, এমনটাই জানিয়েছেন নির্মাতা। সিরিজে বলিউডের বাঘা বাঘা সব অভিনেতা ও অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। যার একঝলক ট্রেলারে দেখানো হয়েছে। তারকাবহুল এ সিরিজে সারা আলি খান ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ডিম্পল কাপাডিয়া, কারিশমা কাপুর, সঞ্জয় কাপুর, বিজয় ভার্মা, কুনাল খেমু, কিয়ারা সাদ, আশক সাবরা, অলক পানওয়ার ও টিসকা চোপড়ার মতো তারকারা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com