• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৩
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে ব্যবস্থাগ্রহণে কর্তৃপক্ষকে আইনী নোটিশ

প্রতিনিধি: / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় লবন পানি উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের
নামে লিগ্যাল নোটিশ দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি আইনজীবী
এফএমএ রাজ্জাক। জানাগেছে, ৬ ফেব্রæয়ারী সংশ্লিষ্টদের নামে এ লিগ্যাল
নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় চিংড়ি নীতিমালা
২০০৮ এবং মহামান্য হাইকোর্টের রিটপিটিশন নং ৫৭/১০ মতে সুন্দরবন
উপকূলীয় বসতী এলাকা ও কৃষি জমিতে নোনা পানি তুলে চিংড়ি চাষ করে
আর্থসামাজিক ও পরিবেশের ক্ষতি থেকে বিরত থাকার আদেশ রয়েছে। কিন্তু
নির্দেশনা উপেক্ষা করে পৌরসভাসহ এ অঞ্চলে বছরের পর বছর ধরে পরিবেশ বিধ্বংসী
লবন পানির চিংড়ি ঘের অব্যাহত আছে।
পাইকগাছা পৌর এলাকায় লবনপানি উত্তোলন বন্ধে ইতোপূর্বে উপজেলা
পরিষদ ও পৌরসভায় সিদ্ধান্ত থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। প্রভাবশালী
ব্যক্তিরা কৌশলে স্লুইস গেট ও ব্যক্তিগত কল গই দিয়ে লবন পানি উত্তোলন করে
চিংড়ি ঘের করছেন। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা
করলে বিতর্কিত ব্যক্তিদের ইন্ধনে বয়রা ও শিববাটি  স্লুইস গেট দিয়ে প্রথম
শ্রেনির এ পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধ করা যায়নি। এতে বসতি এলাকার
পরিবেশ নষ্ট ও কৃষি কাজ ব্যাহত হচ্ছে, একই সাথে জীববৈচিত্র হুমকির মুখে
পড়েছে। নোনার কারনে পৌর এলাকার মানুষের ঘরবাড়ী নষ্ট হচ্ছে। প্রাণীসম্পদ,
গাছপালা ও উদ্ভিদ এর মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। মিষ্টি পানির সংকট দেখা
দিচ্ছে। নোনা পানির কারনে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এঅবস্থা
অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামো গুলো ধংস হবে, পরিবেশ ও কৃষি ব্যবস্থা
সংকটের মুখোমুখি পড়বে। এ অবস্থায় লবনপানি মুক্ত করতে পৌরসভার বাসিন্দা
আইনজীবী ও সাংবাদিক এফএম এ রাজ্জাক, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান,
উপজেলা নির্বাহী অফিসার, পাউবো’র নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের
নামে নোটিশ দিয়েছেন। যার অনুলিপি কৃষি সম্পদ মন্ত্রনালয়, পানি সম্পদ
মন্ত্রনালয়, খুলনা-৬ আসনের সংসদ সদস্যসহ খুলনা জেলা প্রশাসককে দেওয়া
হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com