• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

রাম চরণ-সামান্থা ফের জুটি বাঁধলেন

প্রতিনিধি: / ৪৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ অভিনীত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’। এতে প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুকুমার পরিচালিত এ সিনেমা ২০১৮ সালের ৩০ মার্চ মুক্তি পায়। ‘রাঙ্গাস্থালাম’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান সামান্থা-রাম চরণ। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ ৫ বছর পর ফের রুপালি পর্দায় জুটি বেঁধে ফিরছেন বলে গুঞ্জন উড়ছে। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্য অনুসারে, রাম চরণকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি ১৬’। ঘোষণার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। সর্বশেষ গুঞ্জন অনুসারে, সিনেমাটিতে সামান্থা রুথ প্রভু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘আরসি ১৬’ সিনেমার বিস্তারিত তথ্য এখনো জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। গত জানুয়ারিতে অভিনেতা শিব রাজকুমার নিশ্চিত করেন, ‘আরসি ১৬’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সংগীতায়োজন করবেন এ আর রহমান। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত বছরের ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। এটি পরিচালনা করেন শিবা নির্ভানা। বক্স অফিসে সিনেমাটি খুব একটা ভালো করতে পারেনি। ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে তার হাতে এখন ‘চেন্নাই স্টোরিজ’ নামে একটি হলিউড সিনেমার কাজ রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com