• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত বাবা হলেন

প্রতিনিধি: / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’-এর সফলতার পর এখন জনপ্রিয়তার তুঙ্গে অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এবার নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অভিনেতা। বাবা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। গত বুধবার অভিনেতা দম্পতি বিক্রান্ত ম্যাসি এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর দিলেন এই সুখবর। জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান। ইনস্টাগ্রামে দুজনে একটি যৌথ পোস্ট শেয়ার করে সুখবরটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। দম্পতি জানালেন, কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান, একটি ফুটফুটে রাজপুত্র। সন্তানের ছবি প্রকাশ্যে না আনলেও একটি কার্ড শেয়ার করেছেন তারা। যাতে লেখা, ‘৭.০২.২০২৪- আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ ও ভালোবাসায় উচ্ছ¡সিত।’ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রান্ত ঘোষণা করেছিলেন যে তিনি এবং শীতল তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রæয়ারি আইনত বিয়ে করেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজন। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব। তারপর মন দেওয়া নেওয়া। ২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায়। বিক্রান্তকে সর্বশেষ দেখা গেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত হিট চলচ্চিত্র ‘টুয়েলফথ ফেল’-এ। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে, ‘টুয়েলফথ ফেল’ তৈরি করা হয়েছে ভারতের আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের উপরে। যিনি চরম দারিদ্র্যকে জয় করে আইপিএস অফিসার হয়েছিলেন। চলচ্চিত্রটি তাঁর সেই জার্নির উপর আলোকপাত করে এবং কীভাবে তার স্ত্রী, আইআরএস অফিসার শ্রদ্ধা জোশী তাঁর উত্থানে সহায়ক ভ‚মিকা পালন করেছিলেন, দেখানো হয় সেটিও। মনোজের ভ‚মিকায় অভিনয় করেছেন বিক্রান্ত এবং শ্রদ্ধার ভ‚মিকায় অভিনয় করেছেন মেধা শঙ্কর। বিক্রান্তকে সামনে দেখা যাবে রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার সঙ্গে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ। বালাজি মোশন পিকচার্স নিবেদিত সিনেমাটি এ বছর মে মাসে পর্দায় আসবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com