• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১
সর্বশেষ :
শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মোরেলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিনিধি: / ৫০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আল আমিন শেখঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রæয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ।
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আকবর আলী হাওলাদার। বক্তব্য রাখেন, খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আঃ হাফিজ খান, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান, এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার মল্লিক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান ও মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায় শব্দটি সত্যি খুব কষ্টের। আর তাই তোমাদের সামনে দাড়িয়ে কথা বলতে ও আমাদের কষ্ট হচ্ছে। আর এই কষ্ট সেদিনেই শেষ হবে যেদিন শুনবো তোমারা প্রতিষ্ঠিত হয়েছো। তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।
আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সন্ন্যাসী বাচার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল ইসলাম বয়াতী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সমীর রঞ্জন হাওলাদার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com