• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

কলকাতার অভিনেত্রী কৌশানী ঢাকায় এলেন

প্রতিনিধি: / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জির প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’ আজও মুক্তির মুখ দেখেনি। তবে এর মধ্যেই আরেকটি সিনেমায় অবিনয় করতে বাংলাদেশে এসেছেন তিনি। জানা গেছে, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমাটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে নায়িকার বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান। পরিচালক সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার অভিনেত্রী ছিলেন মাহিয়া মাহি। গত বছর শুরু হয়েছিল সিনেমার শুটিং। ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার চুক্তিবদ্ধ হওয়ার পর ৯ অক্টোবর শুটিংও শুরু করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু এক দিনের শুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ায় এই অভিনেত্রী। এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতির পর ফিরেছিলেন মাহি। কিন্তু এক দিন শুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং। এরপরই মাহির পরিবর্তে সিনেমায় কৌশানীকে যুক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com