• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে

কোহলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: নিজের ইউটিউব চ্যালেনে মন্তব্য করেছিলেন, বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসছে। তবে কয়েক দিন না যেতেই নিজের করা মন্তব্য সঠিক নয় বলে নিজেই জানিয়েছেন, ভারতীয় তারকা দম্পতির পারিবারিক বন্ধু হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এজন্য ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। দৈনিক ভাস্কারকে ডি ভিলিয়ার্স বলেন, ‘সব কিছুর আগে পরিবার, এরপর ক্রিকেট। পাশাপাশি এটাও বলছি, আমার ইউটিউব চ্যানেলে বড় ভুল করেছি আমি। ওই তথ্য ছিল পুরোপুরি ভুল এবং একেবারেই সত্য নয়। পারিবারিক প্রয়োজনে জাতীয় দায়িত্ব থেকে বিরতি নেওয়ার সবটুকু অধিকার ভিরাটের আছে। তার পরিবারের জন্য যা জরুরি, সেটিই সব কিছুর ওপরে প্রাধান্য পাবে। কোহলি দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে কিছুদিন ধরে। সেটি ডালপালা মেলে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ থেকে কোহলি ছুটি নেওয়ায়। এরপর নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স নিশ্চিত করেন, এই খবরটিই সত্যি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার জন্য প্রথম টেস্টের আগে হায়দরাবাদে পৌঁছান কোহলি। তবে সিরিজ শুরুর দুই দিন আগে ব্যক্তিগত কারণে দুই টেস্ট থেকে ছুটি নেন তিনি। দ্বিতীয় টেস্ট শেষে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরের দুই টেস্টেও খেলবেন না অভিজ্ঞ ব্যাটার। এমনকি শেষ টেস্টেও তাকে পাওয়া না-ও যেতে পারে। যদিও আন্ষ্ঠুানিক কোনো ঘোষণা আসেনি। তবে সেটিকে একরকম নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। কোহলি ও আনুশকা গাঁটছড়া বাঁধেন ২০১৭ সালের ডিসেম্বরে। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসে ২০২১ সালের ১১ জানুয়ারি। বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখা হয় ভামিকা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com