• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

মোংলা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দল

প্রতিনিধি: / ৪৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,, বাগেরহাট: মোংলা বন্দর কর্তৃপক্ষের রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC) কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দল ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ মোংলা বন্দর পরিদর্শন করেন।
এসময় তাদেরকে অভ্যার্থনা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। মোংলা বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বিএনএসিডব্লিউসি, কর্তৃক গঠিত বিশেষজ্ঞ দলের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এরপরে আমদানিকৃত কেমিক্যাল সংরক্ষণের জন্য নির্ধারিত মোংলা বন্দরের ৫ নং শেড ও জেটি এলাকা পরিদর্শন করে দেখেন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি এছাড়া প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন কমডোর মো: আতিকুল রহমান, সদস্য সচিব, বিএনএসিডব্লিউসি, ড. মো: ইয়াসির আরাফাত খাঁন, সহযোগী অধ্যাপক, বুয়েট এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর ও বিএনএসিডব্লিউসি’র প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তাগন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com