• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

ডিপজল-মিশা একজোট হয়ে নির্বাচন করবেন

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ চ‚ড়ান্ত। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এখন চলছে প্যানেল গঠনের প্রস্তুতি। এরইমধ্যে একজোট হয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই। তার কথায়, ‘আমরা আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চ‚ড়ান্ত নয়। শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানাব।’ খল অভিনেতাদের এ প্যানেলে কে হচ্ছেন সভাপতি প্রার্থী, আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক- এমনটা জানতে চাইলে ডিপজল বলেন, ‘এ বিষয়েও কথা চলছে। এখনও চ‚ড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই- এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’ শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি। এদিকে, এবারের নির্বাচনে বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার প্যানেল গঠন করছেন কি-না তা এখনও চ‚ড়ান্ত নয়। স¤প্রতি দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন নিপুণ, তাই তিনি শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন কি-না এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, এরইমধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চ‚ড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com