• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৯
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

নুসরাত ফারিয়া সুস্থ হয়ে বাসায় ফিরলেন

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়া। রাতে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। ওই সময় তার মা ফেরদৌসি পারভীন কালের কণ্ঠকে বলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ায় অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাসের সমস্যাও ছিল। সন্ধ্যার পর খারাপ অবস্থা দেখা দেয়। তারপর বাসায়ই অচেতন হয়ে পড়ে। তখনই আমরা ওকে হাসপাতালে ভর্তি করাই।’ তবে শেষ খবর হলো, হাসাপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নায়িকা। নুসরাত ফারিয়ার ঘরে ফেরার বিষয়টি জানিয়ে তার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার রাতে তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু গত শুক্রবার বলে করানো হয়নি।’ তিনি বলেন, ‘দুই দিন পরে সিটি স্ক্যান করাতে হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে, তাই দুই দিন পরেই সিটি স্ক্যান করাব। তবে তিনি জানান, কাজের প্রেসারের কারণে ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। মোটামুটি সুস্থ হলে দেশের বাইরে চিকিৎসা করানোর পরিকল্পনা আছে তাদের। এছাড়াও হাসপাতাল থেকে বাড়ি ফিরার বিষয়টি নিশ্চিত করে গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন নুসরাত ফারিয়া। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোসাবার জন্য ধন্যবাদ।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com