• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

ব্যান্ড আর্ক নতুন গানের পরিকল্পনা করছে

প্রতিনিধি: / ৪৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: এক সময়ের জনপ্রিয় ব্যান্ড আর্ক দীঘদিন অনিয়মিত হয়ে পড়ায় মন খারাপ ছিল তাদের শ্রোতা-দর্শকদের। প্রিয় ব্যান্ডের ফেরার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে গত বছরই নীরবতা ভেঙেছেন তারা। নিয়মিত দেশ-বিদেশে কনসার্ট করে বেরিয়েছে আর্ক।দর্শকদের ভালোবাসায় আবারও সিক্ত হচ্ছেন ব্যান্ডটির তারকা শিল্পী হাসান। চলতি বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করেছে আর্ক। এছাড়াও এক ডজনের বেশি কনসার্টে চুক্তিবদ্ধ হয়েছে দলটি। শুধু তাই নয়, শিগগির ভক্তদের নতুন গান উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। হঠাৎ এমন ব্যস্ততা বেড়ে যাওয়ায় দলটির বর্তমান সদস্যরাও বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।ব্যান্ডের গিটারিস্ট এসআই সুমন বলেন, ‘আর্ক দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। দীর্ঘসময় ধরে আমাদের ব্যান্ডের নতুন কোনো গান নেই। কিন্তু আমরা আমাদের শ্রোতাদের থেকে বিচ্ছিন্ন নই। তারা আগের মতোই আমাদের ভালোবাসেন। তাদের কারণেই আমরা স্টেজে নিয়মিত পারফর্ম করছি। দেশের বিভিন্ন জেলা থেকে কনসার্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা আনন্দিত। আর্ক দর্শকদের জন্য নিয়মিতই এখন কনসার্ট করবে। পাশাপাশি নতুন গান নিয়েও চিন্তা করছে।’ বর্তমানে আর্ক ব্যান্ডে মূল ভোকাল হিসেবে আছেন হাসান। কি-বোর্ড ও ভোকাল হিসেবে আছেন টিংকু আজিজুর রহমান। গিটারে এসআই সুমন, আসাইফ হোসাইন নমন, ইরশাদ আলী নিপু এবং ড্রামসে আছেন ইমতিয়াজ আলী জিমি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com