• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

মোংলায় কোস্টগার্ডের “পরিবার কল্যাণ সংঘ’র” বিভিন্ন উপকরন বিতরণ

প্রতিনিধি: / ৬২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

এসময় তিন গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দ২টি গরু, ৮টি ভ্যান গাড়ি, নারীদের মধ্যে ৮টি সেলাই মেশিন এবং ১২জন অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়াও গরীব, অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ। হতদরিদ্র এ সব পরিবার উপকরণ গুলি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com