• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯
সর্বশেষ :
মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

তাকে আমি আমার মা মনে করি: ফারদিন দীঘি

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবা সুব্রতর কাছেই। প্রায় সময় দীঘির কণ্ঠে মাকে নিয়ে নানা আক্ষেপ শোনা যায়। তবে স¤প্রতি দীঘি জানালেন, একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি। সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি। স¤প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন তারা। আর সেই ছবি ফেসবুকে শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। দীঘির এমনটা মনে করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে সিনেমায় পথচলা শুরু করেন, তখন শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত ‘১ টাকার বউ’ সিনেমায় শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গেছে দীঘিকে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com