• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪১
সর্বশেষ :
দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

পাইকগাছায় ৪০ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তার

প্রতিনিধি: / ৪৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছাখুলনা)প্রতিনিধি: পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার দুপুরে গ্রেপ্তার ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।  ওই নারীর নাম নুরজাহান (৩৭)। তিনি পাইকগাছা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের শরাফত মোল্লার মেয়ে।  এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) শেখ ইমরুল বলেন, ‘শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা এসডি পরিবহনে এক নারী জাল টাকা নিয়ে পাইকগাছার দিকে আসছেন এমন সংবাদ পাই। এ সময় পাইকগাছা উপজেলার কাশিমনগর পুলিশ বক্সে পৌঁছালে গাড়িটি তল্লাশি করা হয়। তখন নুরজাহান নামের ওই নারীর কাছে থাকা কালো ব্যাগের ভেতরে ১ হাজার টাকার ৪০টি নোট পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো সবই জাল নোট।’  এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘নুরজাহান খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে জাল টাকা সংগ্রহ করে খুলনা জেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ওবায়দুর রহমান ।

 

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com