• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

বেলাল খান ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির

প্রতিনিধি: / ৪১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ভালোবাসা দিবস সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। গানের নাম ‘প্রাণ সয় না’। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। তার সুর-সংগীতে সা¤প্রতিক সময়ে চলচ্চিত্রে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। এবার প্রাণ সয় নার সুর-সংগীতের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন তিনি। এটিই তার প্রথম নির্মাণ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। আর তাতে অংশ নিয়েছেন বেলাল খান। গানটি নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে শনিবার কেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘খুব রোমান্টিক কথা-সুরের একটি গান। রিদমিক এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, গানটির চিত্রায়ণও ভালো লাগবে বলেই বিশ্বাস।’ নাভেদ পারভেজ বলেন, ‘এ গানটির পরিকল্পনা অনেক দিনের। অডিওটি তৈরির পর এ ধরনের ভিডিও তৈরির চিন্তা মাথায় আসে। সে অনুযায়ী বেলাল ভাইকেও পেয়ে গেলাম যুক্তরাষ্ট্রে। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিওটি করা হয়েছে। আমার মনে হয়, গানচিত্রটি ভালো লাগবে সবার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com