• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

ম্যাগনেসিয়ামের ঘাটতি বোঝার উপায়

প্রতিনিধি: / ৫৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাস্থ্য: ম্যাগনেমিয়াম শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি খনিজ। বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে এই খনিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরও শরীরে এর অভাব প্রায়ই দেখা যায়। সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে কীনা তা সনাক্ত করা প্রয়োজন। শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে কয়েকটি রখ্ষণ দেখা দেয়। যেমন- পেশি ক্র্যাম্প : পেশির সক্রিয়তা এবং সংকোচনের জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে এর ঘাটতি হলে পেশিতে ক্র্যাম্প দেখা দেয়। ঘন ঘন পেশিতে ক্রাম্প হলে বুঝতে হবে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে। ক্লান্তি এবং দুর্বলতা : শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেয়। আপনি যদি প্রায়ই অলস বোধ করেন বা প্রতিদিনের কাজকর্ম করা কঠিন মনে করেন তাহলে তা ম্যাগনেশিয়ামের অভাবে হতে পারে। অনিয়মিত হৃৎস্পন্দন : ম্যাগনেমিয়ামের ঘাটতি হলে অনিয়মিত হৃৎস্পন্দন হতে পারে। আপনি যদি হৃৎপিÐে ধড়ফড় বা অনিয়ম লক্ষ্য করেন, তাহলে স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। বমি বমি ভাব এবং ক্ষুধা হ্রাস: হজমসংক্রান্ত সমস্যা যেমন বমি বমি ভাব এবং ক্ষুধা হ্রাস ম্যাগনেশিয়ামের অভাবে হতে পারে। এই খনিজটি পরিপাকতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। আপনি যদি ঘন ঘন গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তাহলে তা ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হতে পারে। অস্বাভাবিক ক্যালসিয়াম স্তর : ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য এবং স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে কাজ করে। শরীরে এই খনিজগুলির ভারসাম্যহীনতা হলে পেশির ক্র্যাম্পসহ বিভিন্ন সমস্যা হতে পারে। শরীরের সামগ্রিক খনিজের ভারসাম্যের জন্য ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মাত্রা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com