• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১
সর্বশেষ :
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার

মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

প্রতিনিধি: / ৪২১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন মোরেলগঞ্জ প্রেসক্লারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার সকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান আলী।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক মেহেদী হাসান লিপন, এইচ.এম মইনুল ইসলাম, ফজলুল হক খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি গণেশ পাল, জামাল হোসেন বাপ্পা, প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি এম. পলাশ শরীফ, হেমায়েত হোসেন হিমু, আবুল কালাম খোকন, শাহজাহান আলী খান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন রাজ্জাক, মাহবুবুর রহমান, শেফালি আক্তার রাখী, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com