• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

নুসরাত নেটিজেনদের রোষের মুখে

প্রতিনিধি: / ৪৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান শিশুদের গালাগালি শেখাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরাত এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি ‘সেন্টিমেন্টাল’। এটি তাদের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি। সেখানেই একটা আইটেম সং আছে। আচমকা শুনলে গালাগালি বলেই ভ্রম হয়। আইটেম সংটিতে নাচ করতে দেখা গিয়েছে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল চর্চা চলেছে। হয়েছে ট্রোল। কেউ আবার তুলোধনাও করেছেন। এবার নতুন করে সেই গান চর্চায় উঠে এলো কারণ স¤প্রতি একটি ভিডিওতে এক খুদেকে এই গানে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও আবার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। আর সেটা দেখেই অনেকেই বেজায় রেগে গিয়েছেন তার ওপর। নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যের সন্তান এই গানে নেচেছেন। সেই খুদের নাচ তার স্বামী রোহন ঝাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা আবার নুসরাত ভালোবেসে শেয়ার করেন। বাদ যাননি তৃণা সাহাও। এক খুদেকে এমন গানে নাচানোয় বিরক্ত হয়েছেন নেটিজিনরা। নীল, তৃণা যতই সেই শিশুর প্রশংসা করুন না কেন, নেটপাড়া বেজায় চটেছে তাদের ওপর। এক ব্যক্তি সেই ভিডিওতে লেখেন, ‘নিজেরা নাচছেন নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কী?’ কেউ আবার লেখেন, ‘শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার।’ তৃতীয় জনের মতে, ‘পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে। ছি.!’ কারও মতে এই গানের লিরিক্স সব থেকে নিম্নমানের বাংলা গানের লিরিক্স। কেউ আবার নুসরতের সন্তানের প্রসঙ্গ টেনে বলেন, ‘আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?’ আরেকজন লেখেন, ‘এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com