• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

ফকিরহাটে চাঁদা আদায় ও দাবীর অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায় ও আরো চাঁদার দাবীর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কাটাখালী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন অভিযুক্ত ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, ১০ ফেরুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ভাঙ্গাড়ীর ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন।

এমন সময়  অভিযুক্ত মো. কামাল শেখ. বাচ্চু শেখ ও সুমন শেখ এসে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে হত্যার হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এসময় ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া কাছে থাকা ৫০হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাহাদের দাবীকৃত বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রদান না করিলে ভিকটিমকে হত্যা করা সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেয়।

এমন খবর পেয়ে থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া ১২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত তিনজনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com