• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিউজিল্যান্ড দলে ফিরলেন বোল্ট টি-টোয়েন্টি সিরিজে

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আবারও সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দেখা যায়। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য তাকে দলের সঙ্গে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ছিলেন এই কিউই বোলার। সেই সঙ্গে অজিদের বিপক্ষে এই সিরিজে স্বাগতিকদের সামনে থেকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া এই সিরিজে নিউজিল্যান্ড দলের ১৪ সদস্যের স্কোয়াডে আছেন আনক্যাপড, অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং রাচিন রবীন্দ্র। অন্যদিকে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে যায় ড্যারিল মিচেল। এ ছাড়া সদ্য সন্তানের বাবা হওয়ায় এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com