• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

ফকিরহাটে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত               

প্রতিনিধি: / ৬০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের বারুইডাঙ্গা  সর্বজনিন পূজা মন্দির চত্ত্বরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের আয়োজনে ও এপেক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং দি হোপ ফাউন্ডেশন  কোরিয়া) এর অর্থায়নে বুধবার (১৪ ফেরুয়ারি) দিনব্যাপি এই ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আজমল কবীর বাপ্পি, অত্র পূজা মন্দিরের শ্যামল পাল। এতে সভাপতিত্ব করেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
এপেক্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ম্যানেজার মো. জাকিরুল ইসলামের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতালের ডিরেক্টর মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক আনন্দ কুমার দে, হীরক দত্ত প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com