• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৩
সর্বশেষ :
অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু

শাকিবের ‘দরদ’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

প্রতিনিধি: / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। গত কয়েক মাস ধরেই এই সিনেমা নিয়ে ছিল আলোচনা তুঙ্গে। সেই আলোচনার পারদ বাড়িয়ে দিল ছবির প্রথম পোস্টার। বলা হচ্ছিল, শাকিব খানের আসন্ন ‘দরদ’ সিনেমার কথা। প্যান ইন্ডিয়ান এই সিনেমায় শাকিব বাদেও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আগেই জানা গিয়েছিল, গত বুধবার ভালোবাসা দিবসে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেটাই হলো। ঘোষিত তারিখেই প্রকাশ করা হয়েছে ছবির পোস্টার। শাকিবের প্রথম লুক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ঝড় বইতে শুরু হয়েছে। পোস্টারে দেখা মিলেছে বিধ্বংস শাকিবের। রক্তমাখা হাত-মুখ, চুল এলোমেলো। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন শত্রæর বুকে কাঁপন ধরে যায়। ‘প্রিয়তমা’ সিনেমার পর আবারও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাকিব, সেই বার্তাই যেন দিয়ে রাখল ‘দরদ’র প্রথম পোস্টার। প্যান ইন্ডিয়ান এই সিনেমা নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এ ছাড়া দেখা যাবে টলিউডের পায়েল সরকারকে। খলনায়কের ভ‚মিকায় রাহুল দেব। আরও অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ। বহুল প্রতীক্ষিত এই ‘দরদ’ সিনেমাটির মুক্তির তারিখ চ‚ড়ান্ত নয়। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com