• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০০
সর্বশেষ :
বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন বিপর্যস্ত, কৃষি ও স্বাস্থ্যখাতে বাড়ছে সংকট কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কামড়ে ক*রু*ণ মৃ*ত্যু নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আগে ক্যারিয়ার, এখনই বিয়ে নয় : কৌশানী

প্রতিনিধি: / ৩৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কৌশানী মুখার্জি। ঢাকাই সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শুটিং করতে বাংলাদেশে এসেছেন তিনি। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্ন শুনে চোখ কপালে উঠে যায় এই অভিনেত্রীর। যার একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন কৌশানী। এ সময় একজন জানতে চান, কত দিন বাদে আমরা মামা হবো? সাংবাদিকের এ প্রশ্ন শুনে অবাক হয়ে যান কৌশানী। এরপর এ অভিনেত্রী বলেন, ‘‘ওমা একি! বিয়েই হলো না আর তোমরা মামা হচ্ছো? কলকাতার সাংবাদিকরা জানতে চায়, ‘কবে বিয়ে হবে, কবে দাওয়াত খাব?’ আমি বলি, জন্মদিনে দাওয়াত খাইয়ে দেব। আমার বিয়েই হলো না, সেখানে তোমরা আরো দূরে চলে গেছো।’’ ব্যক্তিগত জীবনে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন কৌশানী মুখার্জি। প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরা। বিয়ে নিয়ে বহুবার কথা বলেছেন বনি-কৌশানী। বরাবরই বলেছেন, খুব শিগগির বিয়ের পর্ব সেরে নেবেন তারা। তবে এবার কৌশানী বললেন, ‘এখনই বিয়ে নয়, আগে ক্যারিয়ার।’ ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং কিছুদিন করেই ছেড়ে দেন। এবার এই সিনেমায় যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমাটিতে এই নায়িকার বিপরীতে রয়েছেন মিউজিক ভিডিওর উঠতি মডেল মুন্না খান। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করছেন উঠতি মডেল মুন্না খান। কৌশানী অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘প্রিয়া রে’। সিনেমাটির কাজ অনেক আগে শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি কবে আলোর মুখ দেখবে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ২০২১ সালে ঢালিউড সিনেমায় নাম লেখিয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com