• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রাণীর কথোপকথন এআই এর মাধ্যমে বুঝা যাবে

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে তা নতুন করে বলার কিছু নেই। সব কিছুতেই এআইয়ের ছোঁয়া। এআই দিয়ে ইচ্ছামতো ছবি, ভিডিও বানাতে পারবেন। চিকিৎসায়ও কাজে লাগছে এআই। বিভিন্ন কঠিন রোগ শনাক্ত করতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার পোষ্য অর্থাৎ কুকুর-বিড়ালের ভাষাও বুঝতে পারবে এআই। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল মিলস নামের এক পশু চিকিৎসক জানিয়েছে, এআই পোষ্যদের ভাষাকে পরিষ্কার বুঝিয়ে দেবে, এই সম্ভাবনা রয়েছে। এর আগে ‘দ্য সায়েন্স ডাইরেক্ট’ নামের এক জার্নালে দাবি করা হয়েছে, বিড়ালদের মুখের অভিব্যক্তি সব মিলিয়ে ২৭৬ রকমের। অন্য বিড়ালদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেই অভিব্যক্তিগুলো তারা ব্যবহার করে। চিকিৎসকদের দাবি, আবার যখন বিড়ালরা মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে, তখন তাদের অভিব্যক্তি বদলে যায়। আর এখানেই কাজে আসতে পারে এআই। এর সাহায্যেই বিড়ালদের এই রকমারি অভিব্যক্তির সঠিক অর্থ উদ্ধার করা সম্ভব। ড. মিলসের মতে, এসব ক্ষেত্রে বিড়ালদের কানের অবস্থান খুব গুরুত্বপূর্ণ হতে পারে। পুরো বিষয়টিই খতিয়ে দেখে এআইকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, তার হদিশ খুঁজছেন বিজ্ঞানীরা। যদি সব ঠিকঠাক চলে, তবে ভবিষ্যতে প্রিয় পোষ্যের শরীর খারাপ কিংবা অন্য কোনো সমস্যার জলদি সমাধান সম্ভবপর হতে পারে তাদের মনের কথা পড়ে ফেলে। পোষ্যপ্রেমীদের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে। তবে এটি কতটা প্রভাব ফেলবে মানব সভ্যতায় তা নিয়ে প্রশ্ন উঠছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com