• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

মেহজাবীনের বোন মালাইকার যাত্রা শোবিজ অঙ্গনে

প্রতিনিধি: / ৪৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এবার পুরোদমে পা রাখলেন শোবিজ অঙ্গনে। একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। গত বৃহস্পতিবার বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞাপনটি প্রকাশের পর মেহজাবীনও সেটি শেয়ার করে বোনকে জানিয়েছেন অভিনন্দন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’ এদিকে মেহজাবীনের পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে। কেউ কেউ বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। কেউ বা দাবি করছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখার। চার বছর আগে মালাইকা চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন মেহজাবীন। সেই থেকেই চাউর হয়েছিল মালাইকা মিডিয়ায় কাজ করবেন। অনেকে ধারণা করেছিল, ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তাঁর। তবে সেটা না হয়ে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন মালাইকা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com