• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৬
সর্বশেষ :
দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল

সরকারের কোনো হাত নেই ড. ইউনূসের মামলায় : আইনমন্ত্রী

প্রতিনিধি: / ৪২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের ব্যাপারে  শুক্রবার সকাল ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ড. ইউনূসের নামে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন। এগুলোতে সরকারের কোনো হাত নেই। বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com