• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

‘৫৭০’ অবশেষে সেন্সর ছাড়পত্র পেল

প্রতিনিধি: / ৪০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: জাতীয় শোক দিবস ঘিরে ২০২০ সালে নির্মিত হয়েছিল একটি বিশেষ চলচ্চিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কয়েক ঘণ্টার বর্ণনা উঠে আসবে ‘৫৭০’ নামের এই ছবিটির মাধ্যমে। আশরাফ শিশিরের নির্মাণে এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সেই সিনেমাটি গত ৬ মাস আটকে থাকার পর বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন আশরাফ শিশির। জানালেন, গত রোববার ফেব্রæয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘৫৭০’। নির্মাতা বলেন, ‘সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটিকে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই ছবিটির মাধ্যমে। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। প্রায় ছয় মাস আটকে থাকার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এটাই আপাতত আনন্দ।’ এতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল, এলিনা শাম্মীসহ একঝাঁক শিল্পী। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে সিমরিন লুবাবা, তাসিন, তাজিম, তাঈফ, নির্ঝর বিশাল প্রমুখ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সিনেবাজ ফিল্মস। ‘৫৭০’-এর থিম সংগীত রচনা করেছেন আশরাফ শিশির, কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের প্রাক্তন লিড ভোকাল মিজান রহমান। ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ অথবা ১৫ আগস্ট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com