• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

পরি মনির স্বপ্ন সত্যি হতে চলেছে

প্রতিনিধি: / ৪৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন এ নায়িকা। আসছে ঈদে নতুন চমক দেবেন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন নতুন চমকের ছবিও। গত শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্ট দেন পরী। সেখানেই জানান নতুন চমকের কথা। ফেসবুক পোস্টে পরী লেখেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে! এবার ঈদে আমি আসছি একদম নতুনভাবে! খুব শিগ্রই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।’ ধারণা করা হচ্ছে, এবার ব্যবসায়ে নামছেন পরী মণি। প্রসাধনীর পণ্যের ব্যবসা করবেন ঢাকাই সিনেমার আলোচিত এ চিত্রনায়িকা। ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে স¤প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরী মণি বলেন, অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস করব সেটাই ভাবছিলাম। অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি। পরী মণি বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।’ এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরী মণির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com