• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

শিরোনামহীন নতুন গান-ভিডিও নিয়ে আসছে

প্রতিনিধি: / ৪৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: মাঝে মাঝেই শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যা”েছ দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। পাশাপাশি নিয়মিতই কনসার্টে অংশ নিতে দেখা যায় তাদের। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই ব্যান্ডটি তাদের ভক্ত-অনুরাগীদের জন্য উন্মুক্ত করতে যা”েছ প্রকাশিতব্য নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর প্রথম গান। এরইমধ্যে অ্যালবামের নাম গান বাতিঘরের টিজারও প্রকাশিত হয়েছে। যা দেখে অনুমান করা গেছে, শুধু সাদাসিঁধে অডিও হিসেবে নয়, পুরো গান ভিডিও আকারে প্রকাশ করা হবে। শিরোনামহীনের বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘বাতিঘর অ্যালবামের গানগুলো আমাদের শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি। গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি।’ উল্লেখ্য, অ্যালবামটিতে থাকবে মোট ১০টি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। তবে দু-একটি গানের শুটিং বাকি। যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুট করা হবে। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যতœ নিয়ে করা হ”েছ বলে জানান জিয়া। ‘বাতিঘর’ অ্যালবামের প্রথম গানটি কবে দর্শকের সামনে আসছে? এমন প্রশ্নে জিয়া বলেন, ‘আমরা সব ধরনের প্র¯‘তি শেষ করেছি। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার প্রথম গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com