• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা

সাকিব ডিপিএলে খেলবেন

প্রতিনিধি: / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বিপিএল শেষে শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে বিশ্রাম নিয়েছেন তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামালের হয়ে খেলবেন সাকিব। ক্লাব সূত্রে জানা গেছে, ডিপিএলে খেলার জন্য সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী ৯ মার্চ শুরু হবে এবারের ডিপিএল। চোখের সমস্যার কারণে তার অংশগ্রহণ নিয়ে সংশয় একটা আছে। তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে ঘরোয়া ক্রিকেট কয়েকটা ম্যাচ খেলে নিজেকে দেখে নিতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলমান বিপিএলে শুরু দিকে বল হাতে সাবলীল থাকলেও ব্যাট হাতে রান খরায় ছিলেন সাকিব। তবে ব্যাট হাতেও ছন্দে ফিরেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব। বিপিএল শেষে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com