• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও সবিতা সরকার শ্যামনগরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁ*স দিয়ে শিশুর মৃ*ত্যু পাইকগাছায় গ*ণপি*টুনিতে যুবক নি*হত, হা*মলা-ভাঙচুর ও অ*গ্নিসং*যোগের অভিযোগ পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে প্রসূতির মৃ*ত্যু ‎‎পাইকগাছায় কাঁঠালের বাম্পার ফলন তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ স্বপ্নের কফিন কাঁধে স্বজনদের আহাজারি: লেবাননে নি*হত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম রামিসা ধ*র্ষ*ণ ও হ*ত্যা মা*মলায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁ*সি নওয়াপাড়ায় ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নোরা এবার ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান

প্রতিনিধি: / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কয়েক বছর পার করলেও বেশিরভাগ সিনেমায় আইটেম কন্যা হিসেবেই হাজির হয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি। তবে এবার সেই ঘরানা থেকে বের হতে চান তিনি। নোরা ফতেহি মন-প্রাণে চান এমন একটি সিনেমায় অভিনয় করতে যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন। পরিচালকদের কাছে নোরার অনুরোধ এমন কোনো সিনেমার জন্য যেন তাকে ভাবা হয়। উল্লেখ্য, ‘ক্র্যাক’ সিনেমাতে নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুৎ জামওয়াল এবং অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ। বলিউডের অন্যতম শরীর সচেতন অভিনেতা হিসাবে দুজনেরই পরিচিতি রয়েছে। দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উৎসাহ পেয়েছেন নোরা। তিনি চান পুরো সিনেমায় তিনি স্টান্ট করবেন। মারপিটের দৃশ্যে অভিনয় করবেন। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুই ক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোরা বলেন, ‘আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন তাহলে আমি নিরাশ করবো না। তাছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গÐি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com